ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

শ্রীপুরে করোনায় আক্রান্ত বিএনপি দলীয় প্রার্থী শহীদুল্ল্যাহ শহীদ মারা গেছেন

ads

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের বিএনপি দলীয় প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্ল্যাহ শহীদ (৪৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তার মৃত্যুর বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু নিশ্চিত করেছেন।


শহিদুল্ল্যাহ শহিদ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মাওনা চৌরাস্তা এলাকার মৃত হাজী ইয়াকুব আলী মাস্টারের ছেলে।গাজীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, করোনাসহ শারীরিক নানাবিধ জটিলতায় বেশ কিছুদিন ধরেই তিনি ঢাকার উত্তরার হাইকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


তিনি ওই হাসপাতালের চিকিৎসক গোলাম রব্বানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। তার মৃত্যুতে দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ads
ads
ads

Our Facebook Page